সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

এবার মেসিকে প্রকাশ্য সমর্থন দিলেন ঘানার সেই আলোচিত তান্ত্রিক

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সুর বদলালেন ঘানার ভাইরাল তান্ত্রিক নানা কোয়াকু বনসাম। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে এবার প্রকাশ্যেই লিওনেল মেসির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

এর আগে বনসাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৬ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। তবে সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে মেলেনি।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। নিজের পূর্বাভাস ভুল প্রমাণিত হওয়ার পর তা নিয়ে সাফাই না গেয়ে ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করেন বনসাম এবং তার উদ্দেশে একটি বার্তাও দেন।

বার্তায় তিনি লেখেন, “আমি, নানা কোয়াকু বনসাম, তোমাকে আরও বেশি ভালোবাসি। আমার ভাই মেসি। কফি বা কফির শক্তি তোমার সঙ্গে থাকুক। শক্তি এখনও তোমার সঙ্গে আছে।”

এবারের বিশ্বকাপে নানা কোয়াকু বনসাম আলোচিত এক চরিত্রে পরিণত হয়েছেন। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি তার ওপর জাদু করেছেন।

শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর বনসাম দাবি করেন, তিনি কেইনকে ‘মুক্তি’ দিয়েছেন। একই সঙ্গে ইংল্যান্ড অধিনায়ককে নিজের বন্ধু বলেও উল্লেখ করেন।

এনএনবাংলা/