সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

দামেস্কে দফায় দফায় বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ছবি ভিডিও থেকে নেওয়া

সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার (৭ জুলাই) দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছেই এসব বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ১৮ জন আহত হয়েছেন। তবে নিরাপদেই আছেন ফরাসি প্রেসিডেন্ট।

আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, দেশটির পর্যটন মন্ত্রণালয় এবং একটি হোটেলের কাছে বিস্ফোরণগুলো ঘটে। ওই হোটেলেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য ম্যাক্রোঁর অবস্থান করার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ম্যাক্রোঁর অবস্থান করা হোটেলের কাছ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইতোমধ্যেই প্রেসিডেন্ট প্রাসাদে ম্যাক্রোঁকে স্বাগত জানিয়েছেন।

ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদে আছেন। আল-শারার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর তিনি কোনো বিস্ফোরণের শব্দও শোনেননি এবং তার নির্ধারিত সফরসূচি স্বাভাবিকভাবেই চলছে।

শারার সঙ্গে বৈঠক শেষে ম্যাক্রোঁ তুরস্কে ন্যাটোর সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার কথা রয়েছে। এদিকে সিরীয় কর্তৃপক্ষ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণ ঘটেছে এবং প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ শেষে পিপলস প্যালেসের দিকে যাওয়ার পথে ম্যাক্রোঁর গাড়িবহরকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এনএনবাংলা/