সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

শিরোপার দৌড়ে আর্জেন্টিনাকে তৃতীয় অবস্থানে রাখল সুপার কম্পিউটার, শীর্ষে কারা?

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আজ শনিবার (১১ জুলাই) রাত ও আগামীকাল রোববার (১২ জুলাই) সকালে। আজ রাতের ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। অন্যদিকে আগামীকাল সকালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

এরই মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও স্পেন। প্রথম সেমিফাইনালে আগামী বুধবার (১৫ জুলাই) মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল। আর দ্বিতীয় সেমিফাইনালের দুই দল নির্ধারণ হবে নরওয়ে-ইংল্যান্ড এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ফলাফলের পর।

সেমিফাইনালের বাকি দুই দল এখনও নিশ্চিত না হলেও সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে সুপার কম্পিউটার অপটা। বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স।

অপটার হিসাব অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৩.৭১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২৭.২৫ শতাংশ। তবে সেমিফাইনালেই যেহেতু ফ্রান্স ও স্পেন একে অপরের মুখোমুখি হবে, তাই এই দুই দলের মধ্যে একটি দল সেখানেই বিদায় নেবে।

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপটার পূর্বাভাসে দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ১৫.৬১ শতাংশ। আর ১৪.৫৫ শতাংশ সম্ভাবনা নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

তবে ফাইনালে ওঠার পথে ইংল্যান্ডের সবচেয়ে বড় বাধা হতে পারে আর্জেন্টিনা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সম্ভাব্য সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে দুই দল।

এনএনবাংলা/