সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না: নাহিদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না। এ বিষয়ে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধের কারণে ওই এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দকৃত কয়েক লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এবারের বাজেটেও এ খাতে বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, “আমরা আপনাদের কথা দিচ্ছি, এই বরাদ্দের এক টাকাও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হতে দেবো না।”

এনসিপির আহ্বায়ক আরও জানান, বেড়িবাঁধের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মাধ্যমে বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করে দ্রুত বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমানোর চেষ্টা করা হবে।

ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলের সক্ষমতা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। একই সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার নির্দেশনা দেওয়া হবে। তিনি দেশের সব মানুষকে বন্যাকবলিত চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আনোয়ারা সফর শেষে এনসিপির শীর্ষ নেতারা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন।

এনএনবাংলা/