




দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক থেকে সরে যান।
একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাতেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে বিজিবিও মোতায়েন রয়েছে।
মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সড়কের অপর পাশে অবস্থান নেয় পুলিশ। এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। একই এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।
এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে গেলে দুপুর সোয়া ১টার দিকে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এরপর শিক্ষার্থীরা আবার নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।
এনএনবাংলা/
Tags: এইচএসসিমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়শিক্ষা-মন্ত্রণালয়
এ সম্পর্কিত আরও পড়ুন