শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ছবি: সংগৃহীত
শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের বিষয়টি বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে গুলশানে অবস্থিত তার বাসভবনে অভিযান চালিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এনএনবাংলা/
