সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, আটক ৫৪

ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানা এলাকার ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্পা ও সেলুনের আড়ালে দেহব্যবসা এবং নানা অপরাধমূলক তৎপরতা চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের মোট ৫৪ জনকে আটক করা হয়, যার মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “গুলশান এলাকায় স্পা বা সেলুন ব্যবসার আড়ালে কোনো ধরনের অবৈধ কিংবা অনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত বজায় থাকবে।”

এনএনবাংলা/এফএস