সাম্প্রতিক
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের, বললেন ‘সুযোগ দিলে ভয়ংকর বিপর্যয়’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিম–মুরগির-সবজির দাম বাড়তি, বাজারে হাঁসফাঁস ক্রেতার ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে ঢাকা, কী উদ্যোগ নিচ্ছে সরকার ‘ক্রেজি পিল’ ইয়াবায় বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে আসক্তির ঝুঁকি রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী রাজধানীর সড়কে এআই ক্যামেরার ‘অদৃশ্য চোখ’, কোন অপরাধে কত জরিমানা হোটেল রুম নোংরা ও জরিমানার অভিযোগ, জেমসের দাবি—‘এটা কোনো বিষয়ই না’ আর্জেন্টিনার পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, আরও যারা শাস্তি পেলেন
Skip to content

ইউরোপের মর্যাদাপূর্ণ ‘ইরাসমাস মুন্ডাস’ বৃত্তি পেলেন কুবি শিক্ষার্থী হুমায়রা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা শওকত ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস যৌথ স্নাতকোত্তর কর্মসূচির ফুলফান্ডেড বৃত্তি অর্জন করেছেন। এর মাধ্যমে ইউরোপের অন্তত তিন দেশে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন তিনি।

হুমায়রা শওকত কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। স্নাতকে প্রথম শ্রেণি প্রথম হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এবার তাঁর উচ্চশিক্ষার নতুন যাত্রা শুরু হচ্ছে ইউরোপে। তিনি সবুজ ও ডিজিটাল রূপান্তরের জন্য ন্যানো উপাদান বিষয়ক ‘গ্রিন্যানো’ যৌথ স্নাতকোত্তর কর্মসূচিতে নির্বাচিত হয়েছেন। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা ও গবেষণার সুযোগ পেয়ে থাকেন

হুমায়রার প্রথম সেমিস্টার কাটবে ফ্রান্সে। দ্বিতীয় সেমিস্টারে তিনি পড়াশোনা করবেন ইতালিতে এবং তৃতীয় সেমিস্টারে স্লোভেনিয়ায়। এরপর ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশে গবেষণাপত্র বা ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করার সুযোগ পাবেন তিনি। আগামী ১ সেপ্টেম্বর থেকে তাঁর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ইরাসমাস মুন্ডাস বৃত্তি পেয়েছেন। ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৮ মে পর্যন্ত বাংলাদেশ থেকে ১২৪টি ভিন্ন কর্মসূচিতে ১৩০ জন শিক্ষার্থী নির্বাচিত হওয়ার তথ্য জানানো হয়। পরবর্তীতে ৯ আগস্ট অনুষ্ঠিত প্রাক-প্রস্থান ওরিয়েন্টেশন সংক্রান্ত সংগঠনটির প্রকাশনা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১৫৮ জন শিক্ষার্থী ইরাসমাস মুন্ডাস বৃত্তি নিয়ে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন।

হুমায়রা শওকত এই বিষয়ে বলেন, “ইরাসমাস মুন্ডাস যৌথ স্নাতকোত্তর বৃত্তি পেয়ে অবশ্যই ভালো লাগছে। তবে এই অর্জন একদিনে আসেনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিলাম। অনার্সে ফ্যাকাল্টিতে প্রথম হওয়া এবং ভালো ফলাফল এই বৃত্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর করেছি। বুয়েটে ন্যানোপ্রযুক্তি গবেষণাগারে ড. মো. আব্দুল বশীক স্যারের তত্ত্বাবধানে গবেষণার কাজ করেছি। বর্তমানে আমার গবেষণাপত্রের কাজ চলছে। ইরাসমাস মুন্ডাসের বৃত্তি পাওয়ার কারণে স্নাতকোত্তরের কাজটি নির্ধারিত সময়ের তুলনায় দ্রুত শেষ করতে হয়েছে। আমার গবেষণার ক্ষেত্রও ইরাসমাস মুন্ডাসের নির্বাচিত কর্মসূচির সঙ্গে বেশ ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ।”

শেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ইরাসমাস মুন্ডাসের মতো বৃত্তির জন্য ভালো ফলাফলের পাশাপাশি গবেষণা, প্রকাশনা ও সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া উচিত। শুধু ফলাফল ভালো হলেই হবে এমন নয়, অনেকেই তুলনামূলক কম ফলাফল নিয়েও ভালো প্রকাশনা ও গবেষণার মাধ্যমে সুযোগ পাচ্ছেন। তাই শুরু থেকেই নিজের একাডেমিক ও গবেষণার প্রোফাইল গড়ে তোলার চেষ্টা করতে হবে।”

এনএনবাংলা/