সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কালেক্টরেট পাবলিক স্কুলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নীলফামারীর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘স্পেলিং বি’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব ও বিভিন্ন অর্জনের জন্য কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মনোযোগ ও নিষ্ঠা বাড়ানোর পাশাপাশি পড়াশোনার সঙ্গে সহশিক্ষা কার্যক্রমে ভারসাম্যপূর্ণ বিকাশে ভূমিকা রাখবে।

এনএনবাংলা/