সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখিত ও বিব্রত’ চুপ্পু ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক
Skip to content

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক নোটিশ দিয়ে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।

দুদকের নোটিশ সূত্রে জানা গেছে, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক দুটি আদেশে তাদের নিজেদের, স্বামী-স্ত্রী ও নির্ভরশীলদের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের দায়, আয়ের উৎস এবং কীভাবে এসব সম্পদ অর্জন করেছেন, তার বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে সম্পদের বিবরণী জমা দিতে হবে তাদের।

দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা না দিলে কিংবা বিবরণীতে মিথ্যা বা ভুল তথ্য দিলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ছিলেন। তার স্ত্রী ফারজানা রুপা একই চ্যানেলের সাবেক বিশেষ প্রতিবেদক।

২০২৪ সালের ৮ আগস্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন। পরে ওই বছরের ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এনএনবাংলা/