সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

ছবি: সংগৃহীত

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবিতে আজ রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল রবিবার (২৩ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমতি দেয় পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত সময় ও নির্দিষ্ট স্থানে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে মোট ২১টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে—অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি পালন না করা, নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করা, উসকানিমূলক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বক্তব্য না দেওয়া এবং মাদকদ্রব্য ব্যবহার থেকে বিরত থাকা। এছাড়া সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা কোনো ধরনের বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন। যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্যই মূলত তাদের এই আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে এই ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এনএনবাংলা/এফএস