সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে নাচবেন ফারিয়া

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম বিখ্যাত ক্রিকেটের জন্য। তবে সেখানে হয় নানা ধরনের সাংস্কৃতিক উৎসবও। এবার সেরকম আয়োজনে সামিল হতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। আগামী ৩ ডিসেম্বর শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানেই পারফর্ম করবেন ফারিয়া। বিষয়টি নিয়ে এই তারকা বলেন, ‘‘অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই আমি দুবাই যাচ্ছি। ৩ ডিসেম্বর মঞ্চে উঠবো। এরপর ঢাকায় ফিরে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে যোগ দেবো।’’ শারজাহ স্টেডিয়ামে ফারিয়া তার গাওয়া ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’ গানে ফারফর্ম করবেন। এদিকে, সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ ছবিতে ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনা চরিত্রে। আগামী ৫ ডিসেম্বর ফারিয়া এই ছবির শুটিং ইউনিটে যুক্ত হবেন।