সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সামনে এলো ‘নেত্রী: দ্য লিডার’

অনলাইন ডেস্ক :

গত ফেব্রুয়ারিতে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের নতুন ছবি ‘নেত্রী: দ্য লিডার’র শুটিং। ঢাকা ও সিলেটের সঙ্গেই একটানা এর কাজ হয়েছে ভারতেও। তবে ছবির কেন্দ্রীয় চরিত্র নেত্রীর চেহারা সেভাবে সামনে আসেনি। এবার সেটাই এলো। অনন্তর স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে নেত্রীর ভূমিকায় দেখা গেলো এর দ্বিতীয় ধাপের শুটিংয়ের সময়। ইতোমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে ছবির কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।

তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্রে ভারতের তিনজন খ্যাতনামা খলঅভিনেতা অভিনয় করছেন। ইতোমধ্যে দক্ষিণী প্রদীপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন। আমরা দ্বিতীয় ধাপের কাজ এগিয়ে নিচ্ছি।’ অন্য দুজন হলেন- দক্ষিণ ভারতের কবির দোহান সিং ও ভোজপুরি অভিনেতা রবি কিষাণ। জানা যায়, ঢাকার আশপাশে নতুন ছবির দৃশ্যধারণ চলছে। সিনেমাটির অন্যতম প্রযোজকও অনন্ত জলিল। ছবিতে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য ও পরিচালনাও করছেন তিনি। পরিচালনায় সঙ্গে আছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মুনসুন ফিল্মস।