সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

হিরন সোহেলের পরিচালনায় শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি

নিজস্ব প্রতিবেদক:

‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ প্রবাদটি আমাদের সমাজে খুবই প্রচলিত। অনেক জামাতা বিষয়টিকে সেভাবেই দেখেন। তবে মীর সাব্বিরের জন্য ব্যাপারটি একেবারেই আলাদা। আর সেটি নিয়েই নাটক ‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’। হিরন সোহেলের রচনা ও পরিচালনায় এখানে মীর সাব্বিরের সহশিল্পী হিসেবে দেখা যাবে নাদিয়া আহমেদকে। এর গল্পটি এমন- মধ্যবিত্ত পরিবারের ছেলে হাসান। বিয়ে করে পাশের গ্রামের মেয়ে এনিকে। এনির বাবার নাম দিলু। তিনি খিটখিটে স্বভাবের লোক। এককথায় বলা যায়- হারকিপ্টে। অন্যদিকে, এনির মনে অনেক কষ্ট। স্বামী নিয়ে সে সুখী না। কারণ হাসান শ্বশুরকে সালাম দেয় না, ডাক-হাঁক করে না। এনি বাবার পক্ষ নিয়ে হাসানের সঙ্গে প্রায়ই ঝগড়া করে। হাসান মন খারাপ করে ৩ বছর শ্বশুর বাড়ি যায় না। তার কথা- সে নতুন জামাই, ভালো-মন্দ কোনও কথা সবই তাকে আগে জিজ্ঞাসা করতে হবে। কারণ তার আদর-সম্মান অনেক বেশি। এদিকে, হারকিপ্টে শ্বশুর মনে মনে ভাবে, আমি শ্বশুর; বাবার মতো। জামাই আগে আমার সঙ্গে কথা না বললে আমিও কথা বলবো না। ঘটনা জমে ওঠে যখন তিন বছর পর হাসানকে নিয়ে এনি তার বাপের বাড়ি যায়। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’। নির্মাতা হিরন সোহেল বলেন, ‘মূলত হাস্যরসের জন্যই নাটকটি নির্মিত। আশা করছি, এটি দেখে সবার ভালো লাগবে।’ ‘শ্বশুর বাড়ি কসাই হাঁড়ি’ নাটকটি শনিবার রাত ৮টায় প্রচার হবে আরটিভিতে।