সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এবার এক গানে ৫০ ব্যান্ড

অনলাইন ডেস্ক :

স্টেডিয়ামে সবুজ ঘাসের গালিচা। সামনে দিকে বসে আছেন ব্যান্ড তারকা মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার প্রমুখ। ভ্রু কুঁচকে আরও পেছনে তাকালে দেখা যায় হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিংকন, শেখ মনিরুল আলম টিপু, বেজবাবা সুমন, রাফাসহ অনেকেই। বরং বললে সহজ হবে, জেমস-আইয়ুব বাচ্চু ছাড়া বাংলাদেশ ব্যান্ডের কে নেই এখানে? হ্যাঁ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে বিশাল এক পরিকল্পনায় সামিল হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা)। দেশের ৫০ বছরপূর্তিতে ৫০টি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে একটি গান। আর তাতেই অংশ নিতে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে হাজির হয়েছেন দেশের বেশিরভাগ ব্যান্ড সদস্য। বিষয়টি নিয়ে সবিস্তার করলেন বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেইজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু।বললেন, ‘দেশের জন্য এটা আমাদের বিশেষ নিবেদন। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বামবার ৫০টি ব্যান্ড মিলে সম্পূর্ণ নতুন একটি দেশের গান তৈরি করছে। গত মে মাস থেকে প্রজেক্টটির সঙ্গে আমি যুক্ত। অবশেষে এর চূড়ান্ত কাজ হলো বুধবার। আমরা ওসমানী স্টেডিয়ামে গানটির ভিডিও শুট করেছি।’
জানা যায়, আগামী ১৬ ডিসেম্বরের আগেই গানটি অবমুক্ত হবে। প্রজেক্টটিতে বামবা কনটেন্ট ও পারফরমেন্স পার্টনার, কার্নিভাল কনসেপ্ট স্ট্র্যাটিজিক ও এক্সিকিউশন এবং রেড ডট ভিজ্যুয়াল ও প্রডাকশন পার্টনার হিসেবে যুক্ত আছে। জানা যায়, বামবার মোট সদস্য ৫২। সেখান থেকেই ৫০ ব্যান্ডের সদস্যরা ভিডিওচিত্রটিতে অংশ নিয়েছেন। টিপু আরও জানান, আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে নতুন এ গানটি আসবে। বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলনসহ নানা আয়োজনে পুরো প্রজেক্টটির বিস্তারিত তুলে ধরতে চান তিনি।