সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নতুন ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হলেন সুনেরাহ

অনলাইন ডেস্ক :

সুনেরাহ বিনতে কামাল। সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন। ‘ন ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেছেন। আর প্রথম সিনেমা দিয়েই জয় করে নিয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর থেকে নিয়মিতই নানান কাজে ব্যস্ত দেখা যাচ্ছে তাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন একটি নতুন ওয়েব ফিল্মে। এর নাম ‘এ্যা নাইট টু রিমেম্বার’। এখানে সুনেরাহর সঙ্গে দেখা যাবে ইয়াশ রোহানকেও। এরইমধ্যে ফিল্মটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। এ ফিল্ম নিয়ে এখনই কেউ মুখ খুলছেন না। তবে অভিনেত্রী সুনেরাহর ইন্সটাগ্রাম স্টোরিতে আভাস মিললো তথ্যের। সেখানে দেখা গেল অভিনেত্রী তার স্টোরিতে এই ওয়েব ফিল্মের স্ক্রিপ্টের ছবি শেয়ার করেছেন। শেয়ার করেছেন শুটিং ইউনিটের একটি ছবিও। সূত্রমতে জানা গেল, দেশীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি। এটি নির্মাণ করছেন আবরার আতহার। এর চিত্রনাট্যও লিখেছেন তিনি। যৌথভাবে সঙ্গে আছে আয়মান আসিব স্বাধীন। চলতি বছরেই এটি প্রকাশ পবে বলে জানা গেছে।