সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

পরীমনির সিনেমা দেখা যাবে বিনামূল্যে

অনলাইন ডেস্ক :

নজরকাড়া গ্ল্যামার আর অভিনয়গুণে অল্প সময়ে চলচ্চিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন পরীমনি। তার অভিনীত ‘স্ফুলিঙ্গ’ গতবছর সারা দেশে মুক্তি পায়। আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি এক্সক্লুসিভলি প্রিমিয়ার করতে যাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। এই প্রথম কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি। টফি ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন। নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘স্ফুলিঙ্গ’। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এই পরিচালক। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ আরও অনেকেই। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লেস্টোর, অ্যাপ স্টোর অথবা (https://toffeelive.com) ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন টফি অ্যাপটি।