সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

টাকার বিনিময়ে বলিউডে সুযোগ পেয়েছেন রণভীর

অনলাইন ডেস্ক :

বলিউড প্রায়ই আলোচনায় থাকে কাস্টিং কাউচ, নেপোটিজম, স্বজনপ্রীতির নানা খবর নিয়ে। এবার এক নতুন খবরে সয়লাব বি টাউন। টাকার বিনিময়ে নাকি বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েছেন রণভীর সিং। যশরাজ ফিল্মসের হাত ধরে রণভীরের সিনেমায় পা রাখা। সেই সিনেমার জন্য ঘুষ দিয়েছিলেন দীপিকার বর, সম্প্রতি এমনই দাবি করেছেন অভিনেতা এবং স্বঘোষিত ছবি সমালোচক কমল আর খান। ‘বান্টি অউর বাবলি ২’ ছবির সমালোচনা করতে গিয়ে আচমকাই রণবীরের প্রসঙ্গ তোলেন তিনি। জোর গলায় দাবি করেন, আদিত্য চোপড়া রণভীরকে বলিউডে নিয়ে আসেননি। অভিনেতার বাবার থেকে ২০ কোটি রুপি নিয়েছিলেন এই সুযোগের বিনিময়ে। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রণভীর। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল বিট্টু শর্মার চরিত্র করে পেয়েছিলেন ভূয়সী প্রশংসাও। কিন্তু কেআরকে-র মতে, নিজের প্রতিভার জন্য নয়, অঢেল অর্থের জোরেই বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন পর্দার ‘খিলজি’। তবে এই প্রথম নয়, অতীতেও বলিউডের নানা তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কমল। এমনকি সালমানের সঙ্গেও বিত-ায় জড়িয়েছিলেন। মাস কয়েক আগে সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে একটি ভিডিও করেছিলেন কমল। কিন্তু ছবির প্রসঙ্গ ছাড়াও কোভিড পরিস্থিতিতে সালমানের ভূমিকা নিয়ে তোপ দাগতে ছাড়েননি কমল। এর পরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সাল্লু ভাই। এরপর টুইট করে কমল ঘোষণা দেন আর কখনো সালমানের সিনেমা নিয়ে ভিডিও করবেন না তিনি।