সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

বিয়ে আয়োজনে ৪৫ হোটেল ভাড়া করলেন ভিকি-ক্যাটরিনা

অনলাইন ডেস্ক :

অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। আগামী ৭-৯ ডিসেম্বরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই দুই তারকা। ইতোমধ্যেই তোড়জোড় শুরু। বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জন্য সাজছে রাজস্থান। টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের রণথমবোরে টানা তিন দিন, অর্থাৎ ৭, ৮ ও ৯ ডিসেম্বর চলবে রাজকীয় আয়োজন। বিয়ে হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেসে। আয়োজনে অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করা হয়েছে। রণথমবোরের হোটেলগুলো খুব একটা বড় নয়। সে জন্য সংখ্যাটায় আশ্চর্য হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সেই সূত্র। তারকাদ্বয়ের এ বিয়েতে কিছুটা সংকটও তৈরি হয়েছে। হোটেলগুলো বাইরের অতিথি নেওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের আনন্দে বাঁধ সাধছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। এই নতুন আতঙ্কে অতিথি তালিকায় বেশ কিছু নাম ছাঁটাই করতে হয়েছে তাদের। অন্যদিকে, বিয়ে প্রসঙ্গে জানা যায়, আগামী ৯ ডিসেম্বর মূল আয়োজনটি হবে। এটি হবে জয়পুরে। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকবেন বরুণ ধাওয়ান, কবির খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারাসহ অনেকে। দুই তারকার সংগীতানুষ্ঠানে নাচ শেখানোর দায়িত্ব পড়েছে করণ জোহর এবং ফারহা খানের ওপর।