সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

টিভি-ইউটিউবসহ নাটক-ওয়েব সিরিজে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক:

টিভি-ইউটিউবসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া নাটক, শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ প্রচারের ক্ষেত্রে মনিটরিংয়ের জন্য কেন সেন্সর বোর্ড গঠন করতে নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব প্রচারে কেন একটি সেন্সর বোর্ড বা নিয়ন্ত্রক সংস্থা গঠন করার নির্দেশ দেওয়া হবে না তা জানতেও রুল জারি করেছেন আদালত। রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, নাটক ‘ঘটনা সত্য’র প্রযোজক এবং পরিচালকসহ সংশ্লিষ্টদের এসব রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুসরাত জাহান, মো. তারিকুল ইসলাম (তারেক) ও মোশাররফ হোসেন মনির। এর আগে গত ৪ নভেম্বর এ রিট দায়ের করেন পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান। রিট আবেদনে বলা হয়েছে, সম্প্রচার নীতিমালা-২০১৪ এর ৬ষ্ঠ অধ্যায় অনুযায়ী একটি সম্প্রচার কমিশন গঠন করার বিষয়টি উল্লেখ আছে। কিন্তু এ কমিশনটি এখন পর্যন্ত গঠন হয়নি। গত কোরবানির ঈদের সময় ‘ঘটনা সত্য’ নামে একটি নাটক প্রচারিত হয়েছিলো। ওই নাটকে একটি সংলাপ এসেছে, যা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এটা প্রতিবন্ধী শিশুদের জন্য খুবই আপত্তিকর মন্তব্য ছিল। তাই এসব বিষয় মনিটরিং ও সম্প্রচার কমিশন চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হয়।