সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ভারতের হাসপাতালে কেমন আছেন সিদ্দিক?

অনলাইন ডেস্ক :

চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে গিয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। সেখানে এন এইচ নারায়ণা হেলথে নানা পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। এসব পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। গতকাল মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন সিদ্দিক। নিজের শারীরিক অবস্থা খবর জানিয়ে সিদ্দিক লিখেন, ‘আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। গতকাল (সোমবার) এনজিওপ্লাস্টি করা হয়েছে। সব রিপোর্ট ভালো এসেছে। আমি এখন সুস্থ ও মানসিকভাবে শক্ত আছি। যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন। শিগগির সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসছি।’ কিছুদিন আগে হিমু আকরাম পরিচালিত ‘শান্তি মলম দশ টাকা’ নাটকের শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন সিদ্দিক। দ্রুত উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরেরদিন অন্য একটি হাসপাতালে গেলে চিকিৎসকেরা হার্টের কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর ভারতে যান সিদ্দিক। তবে কবে নাগাদ দেশে ফিরবেন তা জানা যায়নি। ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’, ‘ড্যান্স ডিরেক্টর’, ‘ছাইয়া ছাইয়া’সহ অনেক নাটকে তার অভিনয় দর্শকদের মন কেড়েছে। বর্তমানে বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। প্রযোজনায়ও নাম লিখিয়েছেন সিদ্দিক। আগামী বছর প্রচারে আসবে তার প্রযোজিত নাটকগুলো।