সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

আমেরিকায় একসঙ্গে শাকিব খান ও নারগিস ফাখরি

অনলাইন ডেস্ক :

বলিউডের নারগিস ফাখরি এবং ঢালিউডের শাকিব খানকে আবারও একসঙ্গে দেখা যাবে। আগামী ৪ ডিসেম্বর যুক্তরাস্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড। এ অ্যাওয়ার্ডেই একই মঞ্চে হাজির হচ্ছেন তারা দু’জন। এর আগে ২০১৯ সালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে টিএম ফিল্মস নামে একটি সিনেমা প্রযোজনা সংস্থার যাত্রা শুরুর দিনে বলিউড থেকে এসেছিলেন নারগিস ফাখরি। সেই মঞ্চে হাজির ছিলেন শাকিব খানসহ ঢাকার একাঝাঁক তারকা। সেই মঞ্চে একসঙ্গে প্রথমবার দেখা যায় শাকিব-ফাখরিকে। সে সময় টিএম ফিল্মস থেকে শাকিব-ফাখরিকে জুটি করে একটি ছবি নির্মাণেরও আওয়াজ উঠে। কিন্তু পরবর্তীতে টিএম ফিল্মসের কোনো কার্যক্রম আর চোখে পড়েনি। তাদের নিয়ে সিনেমাও আর নির্মাণ হয়নি। দুই বছর আবারও একমঞ্চে হাজির হচ্ছেন তারা। নিউইয়র্কের জ্যামাইকা শহরের অ্যামাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডের তারকাবহুল এ অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের অনেক তারকারা। তাদের মধ্যে রয়েছেন শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী, শিরিন শিলা, আমান রেজাসহ অনেকেই। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে ৩ ডিসেম্বর গালা নাইটে রেড কার্পেটে হাঁটবেন তারকারা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পাশাপাশি জমকালো এ আয়োজনে পারফর্ম করবেন তারকারা।