সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আমার বিশ্বাস গানটি সবার কাছেই ভালো লাগবে: মৌসুমী

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত হলো মৌসুমী চৌধুরীর ‘সেদিনও বৃষ্টি হয়েছিল।’ গানটির কথা-সুর কাব্যিক পলাশ, সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটি নিয়ে কথোপকথনে মৌসুমী চৌধুরী বলেন ‘সেদিনও বৃষ্টি হয়েছিলো’ গানটি সবার কাছেই ভালো লাগবে আমার বিশ্বাস। ইতোমধ্যে ইথুন বাবুর কথা-সুর-সংগীতে লিজেন্ড শ্রদ্ধেয় আসিফ আকবরের সাথে একটি ডুয়েট ও একটি সলো গান সম্পূর্ণ হয়েছে মৌসুমীর। যা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘সেদিনও বৃষ্টি হয়েছিলো’ গানটির ভিডিওতে চমৎকার অভিনয় করেছেন সম আকবর, সামিহা ও আলী রেজোয়ান। ভিডিওটি নির্মাণ করেছেন রাহাত বাপ্পি। মৌসুমী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গানকে খুব ভালোবাসি। গান নিয়ে অনেক দূরে যেতে চাই আপনাদের সবার ভালোবাসার মাধ্যমে। আমি সবার কাছে দোয়া প্রার্থী। আমি গান নিয়ে দর্শকশ্রোতা ও ভক্তদের হৃদয়ের মাঝেই থাকতে চাই।” প্রতযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে গানটি প্রকাশ হয়েছে।