সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হতে পারেন জ্যাকুলিন!

অনলাইন ডেস্ক :

সুকেশ চন্দ্রশেকরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার অন্যতম অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কান সুন্দরী যেন ভারত ছেড়ে যেতে না পারে সে জন্য তাকে সার্বক্ষণিক নজরে রাখছে একাধিক গোয়েন্দা সংস্থা। রোববার সন্ধ্যায় ভারত ছাড়তে চেয়েছিলেন জ্যাকুলিন। কিন্তু তাকে মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মুহূর্তে জ্যাকুলিন ফার্নান্দেজের ঝামেলা ক্রমশ বাড়ছে। এমনকি বলিউড অভিনেত্রীর তথাকথিত ঘনিষ্ঠ বন্ধুরাও তার এ বিপদে এগিয়ে আসছে না। কেউ কোনো মন্তব্য করতে রাজি নয়। বি-টাউনে জ্যাকুলিনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শদাতা হিসেবে পরিচিত সালমান খান। ধারণা করা হচ্ছে, তিনিও লঙ্কান সুন্দরীকে এই গভীর সংকট থেকে সাহায্য করতে সক্ষম হবেন না। সূত্র জানিয়েছে, জ্যাকুলিনের গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র। তার এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলিউড হাঙ্গামাকে বলেন, ‘সে (জ্যাকুলিন) খুবই মিষ্টি মানুষ। কিন্তু তার নিজের ভালোর জন্য খুব উচ্চাভিলাষী। সে সর্বদা সুন্দর জীবন চায়।’