সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কোভিডে আক্রান্ত ইতিহাস গড়া সেই রাডুকানু

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো ইউএস ওপেনে খেলতে এসেই হৈ-চৈ ফেলে দেওয়া এমা রাডুকানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য আবুধাবীর প্রদর্শনী টুর্নামেন্টে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসার খবরটি সোমবার নিজেই জানান রাডুকানু। বাধ্য হয়ে প্রতিযোগিতাটি থেকে সরে দাঁড়াতে হওয়ায় ভীষণ হতাশ তিনি। তবে দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী এই টিনএজার। “আবু ধাবিতে সমর্থকদের সামনে আমি খেলতে মুখিয়ে ছিলাম। নিয়ম অনুযায়ী আমি নিজেকে আইসোলশনে রেখেছি। আশা করি দ্রুত সেরে উঠব।” টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত ইউএস ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়েন গত নভেম্বরে ১৯ বছর পূর্ণ করা রাডুকানু। ১৯৭৭ সালে উইম্বলডনে ভার্জিনিয়া ওয়েডের পর কোনো মেজরে প্রথম ব্রিটিশ নারী হিসেবে এককে ট্রফিজয়ী রাডুকানুর আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেনের আগে ডব্লিউটিএ মেলবোর্ন ওয়ার্ম-আপ টুর্নামেন্টে খেলার কথা রয়েছে।