সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ওমানের কাছে বিধ্বস্ত বাংলাদেশ, বাছাই মিশন শেষ

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ওমানের কাছে একই পরিণতি ভোগ করলো বাংলাদেশ। দোহায় লাল সবুজের প্রতিনিধিরা ৩-০ গোলে বিধস্ত হয়েছেন।

দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়ে ওমান ম্যাচ জিতেছে ৩-০ গোলে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করে মধ্যপ্রাচ্যের দেশটি।

৮ ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। ৫ দেশের মধ্যে বাংলাদেশের স্থান পঞ্চম। আর ওমান ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।

২২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কাতার। ভারত ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, আফগানিস্তান চার নম্বরে ৬ পয়েন্ট নিয়ে।