সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাংলাদেশকে ‘হোম ভেন্যু’ বানাতে চায় আফগানিস্তান

অনলাইন ডেস্ক :

সীমিত ওভারের ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে গত কয়েক বছর ধরেই নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু তাদের নেই স্থায়ী কোনো মাথা গোঁজার ঠাই। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে এখনও শুরু হয়নি আন্তর্জাতিক ক্রিকেট। যে কারণে কখনও ভারতের দেরাদুন, কখন আরব আমিরাত, আবার কখনও ওমান বা কাতারে নিজেদের হোম সিরিজগুলো আয়োজন করে থাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার তারা খুঁজছে নতুন হোম ভেন্যু। তাদের ইচ্ছে বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করার। সে জন্য এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব দিয়েছে এসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি সান। শনিবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দিন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে বসেছিলেন এসিবি প্রধান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নাসিব খান। সেখানে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের ব্যাপারে নানান আলোচনা হয়েছে। এরই মাঝে বাংলাদেশকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক অলরাউন্ডার ও এসিবি প্রধান মিরওয়াইজ।