সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

বিজ্ঞাপন নির্মাতা সিদ্দিকর, মডেল ইমন-তানহা

অনলাইন ডেস্ক :

অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে থাকেন সিদ্দিকুর রহমান। এবার নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করলেন তিনি। এতে মডেল হয়েছেন ইমন-তানহা তাসনিয়া। খুব শিগগির নয়া পল্টন চায়না টাউন শপিং সেন্টারের নতুন এই বিজ্ঞাপন বিভিন্ন টিভিতে প্রচার শুরু হবে। ইমন-তানহা তাসনিয়া ছাড়াও অনামিকা ঐশী, আরিয়ানা জামান, সিয়ামসহ অনেকে কাজ করেছেন। বিজ্ঞাপন প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, ‘অভিনয়ের মতো পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি। এবারের বিজ্ঞাপনটি খুব অল্প সময়েই বড় পরিসরে নির্মাণ করেছি। বিশ্বাস করি, এটি প্রচারে আসার পর দর্শকের মাঝে ভালো সাড়া ফেরবে।’ সিদ্দিক অভিনীত বেশ কিছু নাটক ঈদুল ফিতরে প্রচার হবে। এরমধ্যে একটি হচ্ছে ‘খোদা হাফেজ ঢাকা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তানিন তানহা। অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনাও করেছেন সিদ্দিক। তার অন্যান্য নাটকগুলো হলোÑ ‘বউয়ের বয়ফ্রেন্ড’, ‘চোরের প্রেম’, ‘এঙ্গেজমেন্ট’, ‘চলো পালাই’ প্রভৃতি।