সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে মুক্তি পেতে যাচ্ছে তায়েব-পরীমনির সিনেমা

অনলাইন ডেস্ক :

ঈদুল ফিতরে বেশ কটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই তালিকায় যুক্ত হলো ডিএ তায়েব-পরীমনি জুটির ‘কাগজের বউ’ সিনেমাটি। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। ডি এ তায়েব বলেন, এই ঈদে ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অলরেডি তিনটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন। কারো সঙ্গে এখনো চূড়ান্ত হয়নি; তবে শিগগির দর্শকদের প্রিয় কোনো প্ল্যাটফর্মে দেখা যাবে এটি।’ গল্প প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।’ ‘কাগজের বউ’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।