সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

তৌসিফ-তিশার প্রেম ও প্রতারণার গল্প

অনলাইন ডেস্ক :

জীবনযুদ্ধে পরাজিত তামান্না। বাবা মারা যাওয়ার পর সংসারের ঘানি নিজেকে টানতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট একটি চাকরির আশায় ঘুরলেও মানুষের মতো শকুনের লোলুপ দৃষ্টির কবলে পড়ে। নিজের সম্মান বাঁচানোর জন্য বের হয়ে এসে তামান্না রাস্তায় নামে প্রতারণা ব্যবসায়। তামান্নার এই প্রতারণা ব্যবসার মাঝে ঘটনাক্রমে পরিচয় হয় সজল নামে এক লেখকের সঙ্গে। সজল যদিও তার পরিচয় দেয়, সে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় এসেছে। যার কাছে শহরের প্রায় সবটুকুই অচেনা। বিশ্বাস করে সজলকে অ্যাসিসটেন্ট হিসেবে নিয়োগ দেয় তামান্না। শুরু হয় তাদের প্রতারণা ব্যবসা। এরপর গল্প নতুন মোড় নেয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অচেনা প্রেম’। এর চিত্রনাট্য রচনা করেছেন পারভেজ ইমাম। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে তামান্না চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আর লেখক সজল চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। জানা যায়, ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।