সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

অভিনয়ে চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধর

অনলাইন ডেস্ক :

বাবা খ্যাতিমান অভিনেতা, এবার সেই পথেই হাঁটলেন ছেলে। প্রথম বারের মতো অভিনয়ে হাতেখড়ি হয়েছে চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধর। ‘সুশীল ফ্যামিলি’ শিরোনামের একটি ঈদের নাটকে অভিনয় করেছেন শুদ্ধ, যেখানে বাবা চঞ্চলের সঙ্গে দেখা যাবে ছেলেকে। বৃন্দাবন দাসের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা। নাটকে শুদ্ধকে দেখা যাবে শহর থেকে গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসা এক কিশোরের চরিত্রে। ছেলের অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরীর ভাষ্য, ‘ছোটবেলায় ওকে কখনও শুটিংয়ে নিয়ে যাইনি। তবে শুদ্ধর শুটিং দেখার ইচ্ছে ছিল। এবার শুদ্ধ তার মায়ের সঙ্গে পূবাইলে শুটিং দেখতে যায়। ওর আগ্রহ দেখে বৃন্দাবনদা প্রস্তাব করলেন শুদ্ধকে অভিনয় করানোর।’ আসছে ঈদুল ফিতরে গাজী টিভিতে প্রচার হবে নাটকটি।