সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

টিভিতে দেখা যাবে তাহসান-তিশার ‘মানি মেশিন’

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও তানজিন তিশা। বছর খানেক আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘মানি মেশিন’ নামের ওয়েব ফিল্মে। অনলাইনের জন্য তৈরি হলেও এটি আসছে টিভিতে। প্রচার করা হবে আরটিভিতে। ‘বেচতে জানলে টাকাও বেচা যায়!’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংলাপটি নিয়েই ‘মানি মেশিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় মানি মেশিন এর শুটিং শেষ হয় গত বছরের শেষদিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়ার সিইও সৈয়দ আশিক রহমান জানান, ফিল্মটির দৈর্ঘ্য ৮৫ মিনিট। ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে আরটিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এর। এরপর নতুন তারিখ ঘোষণার মাধ্যমে ওয়েব ফিল্মটি অবমুক্ত করা হবে অনলাইন প্ল্যাটফর্ম আরটিভি প্লাস-এ।