সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মাহফুজুরের একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার প্রেয়সী’

অনলাইন ডেস্ক :

প্রতিবারের মতো এবারের ঈদেও গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার একক সংগীতানুষ্ঠানের নাম ‘তুমি আমার প্রেয়সী’। থাকছে মোট ১০টি গান। প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। অ্যালবামে রয়েছে প্রেম করলেই, ভালোবাসা দাও, চাই চাই চাই, আমার জীবন, নয়নে রাখিব নয়ন, মুক্তি চেয়েছ, লক্ষ্মী মেয়ে, ললনা, পরান পাখি ও প্রেয়সী শিরোনামের গান। গানগুলো চিত্রায়িত হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে। ২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা-সমালোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এরপর থেকে প্রত্যেক ঈদে তিনি নিয়মিত গাইছেন।