সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চলে গেলেন ‘কেজিএফ’ অভিনেতা

অনলাইন ডেস্ক :

এখনো বলিউডের বক্স অফিস মাতাচ্ছে ‘কেজিএফ’। এরইমধ্যে হাজার কোটি টাকা পেরিয়েছে সিনেমার আয়। তবে দুঃসংবাদ শুনতে হলো কেজিএফ টিমকে। ছবিটির অভিনেতা কমেডিয়ান মোহন জুনেজা গত শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মোহন। হঠাৎ করে তার অবস্থা খারাপ হয় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোহন। কন্নড় সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন মোহন। পার্শ্ব চরিত্রে বেশি অভিনয় করতেন। শতাধিক সিনেমায় কাজ করেছেন। তবে বক্স অফিসে ঝড় তোলা ‘কেজিএফ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে আরো বেশি পরিচিতি পেয়েছিলেন। মোহন জুনেজার মৃত্যুতে ‘কেজিএফ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তাতে লেখা আছে, “কন্নড় বিখ্যাত কমেডিয়ান মোহন জুনেজার আত্মার শান্তি কামনা করি। আমাদের ‘কেজিএফ’ ফিল্ম টিমের সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক আমরা ভুলতে পারি না। অভিনেতা মোহন জুনেজার পরিবার, বন্ধু ও শুভাকাক্সক্ষীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ’’