সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সুইমিংপুলে অন্তরঙ্গ ক্যাটরিনা-ভিকি

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলের সঙ্গে গত বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের পরে দুজনেই তাদের ছবি এবং পোস্ট শেয়ার করেন সামাজিক মিডিয়ায়। দুজনেই বেশ সক্রিয়। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। যেখানে দুজনকে দেখা গেছে সুইমিংপুলে আলিঙ্গন করে আছেন। ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে নিজেই একটি সুইমিংপুলে ভিকিকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এবং আমার….’ ছবিটি শেয়ার দিতেই ভক্তদের মন্তব্যে ভাসছেন তারা। কেউ কেউ ফেভিকলের সঙ্গে তুলনা করেছেন তাদের। এদিকে ক্যাটরিনা কাইফ বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’, সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘ফোন ভূত’ সিনেমার কাজে ব্যস্ত। অন্যদিকে ভিকি কৌশলের হাতে ‘স্যাম বাহাদুর’, ‘গোবিন্দ নাম মেরা’ এবং সারা আলি খানের সঙ্গে ‘রোম কম’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।