সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আবারও হলিউডে ফারহান আখতার

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গায়ক এবং প্রযোজক ফারহান আখতার। যিনি ডিজনি প্লাসের আসন্ন সিরিজ ‘মিস মার্ভেল’- এ অভিনয় করতে যাচ্ছেন। এ ছবি দিয়ে তিনি হলিউডে পা রাখবেন। খবরটি জানা গেল ভারতের নানা গণমাধ্যমের বরাতে। সিরিজটিতে ফারহানের ভূমিকার বিশদ বিবরণ এখনো জানা যায়নি। তবে জানা গেছে অতিথি তারকা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেটি একটি শক্তিশালী চরিত্র হবে। ‘মিস মার্ভেল’ ৮ জুন ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হতে চলেছে। যেখানে ইমান ভেলানিকে দেখা যাবে কমলা খান চরিত্রে। গল্পে দেখা যাবে কমলা খান জার্সি সিটিতে বেড়ে উঠা একজন মুসলিম আমেরিকান কিশোর। এছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করবেন আরামিস নাইট, সাগর শেখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহন কাপুর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লাইথ নকলি, আজহার উসমান, ট্রাভিনা স্প্রিংগার এবং নিমরা বুছা।