সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ইরানে শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ইরানের দক্ষিণাঞ্চলে শনিবার ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে পাঁচজন নিহত ও ৪৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটে হরমোজগান প্রদেশের সায়েহ খোশ গ্রামে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। গ্রামটিতে প্রায় ৩০০ জন মানুষ বসবাস করেন।
প্রতিবেশী অনেক দেশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে এই অঞ্চলে বেশ কয়েকটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। নভেম্বরে ছয় দশমিক চার ও ছয় দশমিক তিন মাত্রার দুটি ভূমিকম্পে একজন মারা যান।
ইরান বড় ধরনের সিসমিক ফল্টে অবস্থিত এবং দেশটিতে প্রতিদিন গড়ে একটি ভূমিকম্প হয়। ২০০৩ সালে ঐতিহাসিক শহর বামে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ২৬ হাজার মানুষ নিহত হয়। এছাড়া ২০১৭ সালে ইরানের পশ্চিমাঞ্চলে সাত মাত্রার আরেকটি ভূমিকম্পে ৬০০ জনের বেশি নিহত এবং ৯ হাজারের অধিক মানুষ আহত হয়।