সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ফরিদপুর মার্কেটে আগুন লেগে পুড়ল ১২ দোকান

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর বাজারে শনিবার অগ্নিকাণ্ডে ফল ও মিষ্টির দোকানসহ অন্তত ১২টি দোকান পুড়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে এবং সঙ্গে সঙ্গে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছে এবং আগুন নেভাতে তাদের চার ঘণ্টারও বেশি সময় লেগেছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ধারণা করা হচ্ছে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

তবে আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

—ইউএনবি