সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘বর্ডার’ এর প্রথম লুক প্রকাশ

অনলাইন ডেস্ক :

অবশেষে ‘বর্ডার’ সিনেমার প্রথম লুক প্রকাশ পেল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত প্রথম লুকেই সিনেমার অ্যাকশন অংশকে বেশ ভালোভাবেই প্রকট করা হয়েছে মনে হলো। আশীষ খন্দকার, সানজু জন, সুমন ফারুকের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে এই সিনেমায় মার মার কাট কাট ব্যাপার রয়েছে। দুই দেশের সীমান্ত এলাকার মধ্যে যে জীববৈচিত্রের বিস্তৃতি ঘটে, তা-ই এই ছবির উপজীব্য বলে নির্মাতা সৈকত নাসিরের কাছ থেকে জানা যায়। বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালান নিয়ে ‘বর্ডার’ সিনেমা নির্মিত হয়েছে। প্রকাশিত পোস্টারে দেখা যায় একজন পুলিশ অফিসারের দুই দিকে দুই ‘অপরাধ’ চক্রের হোতা’ আশীশ খন্দকার ও সানজ জন। আর একেবারে নিকটে অধরা খান। যার ভূমিকা সম্পর্কে এখনো সন্দিহান। ফার্স্ট লুক নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী অধরা খান বলেন, সীমান্তের চোরাচালান, সীমান্তকে ঘিরে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তা এই সিনেমার মুখ গল্প। এর অনেকাংশই যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় শুটিং করা হয়েছে। এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা ও আরো অনেকেই।