সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

সিলেটে ধর্মঘটে লাঠি সোটা হাতে রাস্তায় পরিবহন শ্রমিক

এস এ শফি, সিলেট :
এসএমপির ট্রাফিক পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদের অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। এ কারণে সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ভোর থেকে লাঠি হাতে বিভিন্ন সড়কে ঘোরাফেরা করছেন শ্রমিকরা। কোনও গণপরিবহন বা পণ্যবাহী গাড়ি চলতে দিচ্ছেন না। এতে শিক্ষার্থী ও চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। কার্যত ধর্মঘটে ‘অচল’ হয়েগেছে পুরো সিলেট।
সরেজমিন দেখা যায়, মঙ্গলবার ভোর থেকে সিলেট নগরীর উপশহর, হুমায়ুন রশিদ চত্বর, চন্ডীপুল,তেলীবাজার, অতীরবাড়ী, তেমুখী, মদিনা মার্কেট, আম্বরখানা,টিলাগড়সহ সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিবহন শ্রমিকরা লাঠি সোটা হাতে নিয়ে পিকেটিং করতে দেখা যায়। এসময় তাদেরকে সশস্ত্র ভঙ্গিমায় চলাচলকারী যানবাহন আটকিয়ে ঘোরিয়ে দিতে দেখা যায়।
কলেজ শিক্ষক নুরুর রহমান বলেন, পরিবহন ধর্মঘটের কারনে কর্মস্হলে যেতে পারিনি। উল্টো ঘর থেকে বেরিয়ে নানা বিপত্তিতে পড়েছি।সড়ক পথে রোগীদের অসহনীয় দূর্ভোগ দেখেছি। বিষয়টির আশু সমাধান জরুরী।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, আমাদের পাঁচ দফা দাবি না মানলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। আজ শুধু সিলেট জেলায় ধর্মঘট পালন হচ্ছে। দাবি মানা না হলে বুধবার বিভাগজুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‌আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। অনতিবিলম্বে আমাদের ৫ দফা দাবি মেনে না নিলে কঠোর এই কর্মসূচি পালন ছাড়া আরও কোনও পথ খোলা থাকবে না।

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারনে নগরীর ভেতরেও বন্ধ রয়েছে গণপরিবহন। ছবিটি রিকাবীবাজার পয়েন্ট থেকে ক্যামেরাবন্ধি করেছেন আমাদের আলোকচিত্রী সোহেল মিয়া।

জানা গেছে, সিলেট বিভাগের সব পরিবহন শ্রমিক বেশ কিছুদিন ধরে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালনসহ মিছিল-সভা করে আসছেন। তাদের দাবিগুলো হলো—সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলো দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। এছাড়া অনুমোদনহীন গাড়ি যেমন: অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলনের পথে হাঁটলেও শুধু আশ্বাসের মধ্যেই তাদের বার বার আটকে রাখে প্রশাসন। তাদের কোনও একটি দাবিও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। ফলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার সিলেট জেলায় এবং পরদিন থেকে পুরো বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন পরিবহন শ্রমিকরা।