সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শেরপুরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিললো অটো চালকের মরদেহ

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের শ্রীবরদীতে নি‌খোঁ‌জের দুই দিন পর ডোবায় মিললো অটো চালকের মরদেহ । মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলার শ্রীবরদী উপজেলার লংগরপাড়া গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

নিহত অটোচালক মোশারফ হোসেন (৪৩) শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে ।

পু‌লিশ ও স্থানীয়সূত্রে জানা যায় মোশারফ বেশিরভাগ সময় রাতে অটো রিকশা চালাতেন। রোববার রাতে তিনি রিকশা নি‌য়ে বাড়ি থেকে বের হয়ে নি‌খোঁজ হন । এরপর সোমবার দুপুরে তার মোবাইল নম্বর থেকে কুড়িকাহনিয়া বাজারের একটি দোকানে মুক্তিপণ দাবি করা হয় । এ ঘটনার পর তার ছেলে হৃদয় মিয়া শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকা‌লে ডোবা‌তে অজ্ঞাত একজ‌নের মরদেহ ভাসতে দে‌খে পু‌লিশ‌ে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে । প‌রে স্বজনরা এসে মোশারফ হোসেনের মরদেহ শনাক্ত করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।