সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিজিটাল ডাটাবেজে চাল বিতরণের উদ্ধোধন

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে ছবিসহ প্রথমবারের মতো চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষের কল্যাণে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ ছবিসহ যাচাইকৃত ভোক্তাদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেনাজ ফেরদৌস ও পাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ। পরে ভোক্তাদের ছবিযুক্ত ডাটাবেজ ডিলারদের কাছে হস্তান্তর করেন। ডিজিটাল ডাটাবেজ এর মাধ্যমে উপকারভোগীদের দ্বৈততা পরিহার হবে এবং প্রকৃত দরিদ্র মানুষ খাদ্যবান্ধব কর্মসূচির সুফল পাবে।

উল্লেখ্য, উক্ত কর্মসসূচিতে জেলার ৬৯হাজার ৯৩২জন ভোক্তা ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাল পাবেন। অত্র জেলার পাঁচটি উপজেলায় ১১২জন ডিলারের মাধ্যমে ১০হাজার ৪৮৯ মে. টন চাল বিক্রয় হবে।