সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

সিলেট শিক্ষার্থীদের মধ্যে বিএমইটি’র বাইসাইকেল বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে এবং জনশক্তি ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের আয়োজনে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ এর সভাপতিত্বে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহা পরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর উপ পরিচালক রফিকুল ইসলাম।
টিটিসি ইন্সট্রাক্টর জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ খুরশেদ আলম, সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন, টিটিসির চিফ ইন্সট্রাক্টর শামীমা আক্তার, শাহ আলম পাটোয়ারী,
ইন্সট্রাক্টর মাজেদুর রহমান, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, মোয়াজ্জেম হোসেন, মিতা রানী সিনহা, দেলওয়ার হোসেন, জব রিপ্লেসমেন্ট অফিসার নিলুফার ইয়াসমিন নিলা।
অনুষ্ঠানে টিটিসির ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি মোঃ শহীদুল আলম এনডিসি।