সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবার পুলিশি অ্যাকশনে শাকিব খান

অনলাইন ডেস্ক :

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্রে গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে পুলিশের চরিত্রে। চলতি মাসের শেষের দিকে তিনি পুলিশি অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন বলে জানা যায়। আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। এবং বছরের যে কোনো উৎসবে মুক্তি পেতে পারে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। ফিরেই নতুন সিনেমা নিয়ে পরিচালক, প্রযোজকের সঙ্গে বৈঠক করেন। এই তালিকায় আছেন ঢাকা অ্যাটাক সিনেমার চিত্রনাট্যকার ও মিশন এক্সট্রিমের পরিচালক সানী সানোয়ার। সম্প্রতি শাকিব খানের সঙ্গে পুলিশি অ্যাকশন সিনেমা নিয়ে বৈঠক করেছেন তিনি। এছাড়া শাকিব খানের ‘মায়া’ সিনেমাটির শুটিং খুব শিঘ্রই শুরু হবে। সিনেমাটি চলতি বছরে অনুদান পায়। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।