সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

সৌদি আবরে সড়ক দুর্ঘটনায় চাঁদপরের যুবক কামাল উদ্দিন সরকার নিহত হয়েছেন। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় তিনি মারা যান।

নিহত কামাল উদ্দিন সরকার (৩৮) কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মৃত আশেক আলী সরকারের ছেলে।

নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সরকার প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। ছয় মাসের ছুটিতে বাড়িতে এসে গত ১৬ সেপ্টেম্বর তিনি সৌদি আবর ফিরে যান।

তার মৃত্যুর পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কামাল উদ্দিনের লাশ দেশে আনার চেষ্টা চলছে। আমরাও সহযোগিতা করছি।

—ইউএনবি