সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, সৌদি প্রবাসী নোমান (৩২) এবং তার স্ত্রী শামিমা (২৪)। তারা প্রায় এক বছর আগে বিয়ে করেছেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, রবিবার রাতে ফ্ল্যাটের নিরাপত্তারকর্মীরা অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নোমানকে এবং ফ্লোরের বিছানায় শামীমার লাশ দেখতে পায়।

আবদুর রব বলেন, পারিবারিকভাবে বিয়ে মেনে না নেয়ায় এই দম্পতি সমস্যায় ছিলেন।

পুলিশের ধারণা এটি একটি আত্মহত্যা।

তিনি আরও বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

—ইউএনবি