সাম্প্রতিক
দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল কাশ্মীরের সব মসজিদে একই খুতবার প্রস্তাব, সরকারি হস্তক্ষেপে ক্ষোভ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ভিউয়ের জন্য অন্যকে অপমান কেন? প্রশ্ন মেহজাবীনের ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছেন রাহুল গান্ধী: বিজেপি মুখপাত্র সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি’ গঠনের কার্যক্রম স্থগিত পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক, ভ্রমণে বাধা নেই
Skip to content

এবারই প্রথম একসঙ্গে নিরব-সুনেরা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ, অভিনেতা নিরব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। ‘জয় বাংলার ধ্বনি’ নামক আসন্ন সিনেমায় একত্র হতে যাচ্ছেন এই দুই তারকা। মুক্তিযুদ্ধের গল্পের উপরে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি পরিচালনা করছেন খ ম খুরশীদ। শনিবার সকালে একটি দৈনিক পত্রিকাকে নিরব বলেন, ‘মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি অন্য সবার মতো আমারও দুর্বলতা রয়েছে। মুক্তিযুদ্ধ মানেই অনেক বড় কিছু। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে। ’ নিরব বাংলাদেশের মডেলিংয়ে তুমুল জনপ্রিয়তার পর ঢাকাই সিনেমায় নাম লেখান। অপরদিকে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নতুন প্রজন্মের অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। এই জুটির রসায়ন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত অনুরাগীরা।