সাম্প্রতিক
দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল কাশ্মীরের সব মসজিদে একই খুতবার প্রস্তাব, সরকারি হস্তক্ষেপে ক্ষোভ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ভিউয়ের জন্য অন্যকে অপমান কেন? প্রশ্ন মেহজাবীনের ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছেন রাহুল গান্ধী: বিজেপি মুখপাত্র সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি’ গঠনের কার্যক্রম স্থগিত পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক, ভ্রমণে বাধা নেই
Skip to content

আবারও বড় পর্দায় পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন ধরেই বড় পর্দার আড়ালে দিলারা হানিফ পূর্ণিমা। তবে এবার বিরতি ভেঙে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। আজ রোববার থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। সিনেমার নাম ‘আহারে জীবন’। পরিচালনা করছেন ছটকু আহমেদ। সিনেমাটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। জানা গেছে, সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং হবে ঢাকার উত্তরার বিভিন্ন এলাকায়। শুটিং চলবে টানা কয়েকদিন। এ বিষয়ে পূর্ণিমা বলেন, সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন নির্মাতা। তার নির্মিত সালমান শাহকে নিয়ে ‘সত্যের মৃত্যু নেই’ ও ‘বুকের ভেতর আগুন’ সিনেমা দুটি দর্শকপ্রিয়। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়। তিনি আরও বলেন, আমার বন্ধু ফেরদৌসও থাকছেন ‘আহারে জীবন’ সিনেমায়। ইতোমধ্যে সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমা হবে।