সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে মা-ছেলে আহত

চাঁইনবাবগঞ্জের একট বাড়িতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলার সদর উপজেলার উদয়ন মোড় জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মৃত তবজুল হকের স্ত্রী ফাহমিনা বেগম (৫৫) ও তার ছেলে শহিদুল ইসলাম শহিদ(৪২)।

আহত শহিদুল ইসলামের সৎ মা আজেমা বেগম জানান, রাতে ফাহমিনা ও তার ছেলে তাদের ঘরে ছিলেন। এসময় হঠাৎ ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পর স্থানীয়রা ঘরের মধ্যে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা ও ছেলে আহত হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেল বানানোর সময় এ ঘটনা ঘটে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

—-ইউএনবি