সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ১৫০ নেতাকর্মীর নামে মামলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জন নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।

তাদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার বিকালে নগরীর কাজীর দেউড়ির স্টেডিয়াম এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে।

এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য সহ ২০জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। এ ঘটনার সময় ১০জন সহ মোট ১৪জনকে আটক করে পুলিশ।

—-ইউএনবি